সামসঙ্গীত 32 : 1 (BNV)
পরে ঐ তিন জন ইয়োবকে উত্তর দিতে ক্ষান্ত হইলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে আপনাকে ধার্ম্মিক মনে করিয়াছিলেন।
সামসঙ্গীত 32 : 2 (BNV)
তখন রাম গোষ্ঠীজাত বূষীয় বারখেলের পুত্র ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল; ইয়োবের প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তিনি ঈশ্বর অপেক্ষা আপনাকে ধার্ম্মিক জ্ঞান করিয়াছিলেন।
সামসঙ্গীত 32 : 3 (BNV)
আবার তাঁহার তিন জন বন্ধুর প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তাঁহারা উত্তর করিতে না পারিয়াও ইয়োবকে দোষী করিয়াছিলেন।
সামসঙ্গীত 32 : 4 (BNV)
ইলীহূর বয়ঃক্রম অপেক্ষা তাঁহাদের সকলের বয়ঃক্রম অধিক ছিল, তাই তিনি ইয়োবের কাছে কথা কহিবার জন্য অপেক্ষা করিয়াছিলেন।
সামসঙ্গীত 32 : 5 (BNV)
পরে ঐ তিন ব্যক্তির মুখে আর উত্তর নাই দেখিয়া ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল।
সামসঙ্গীত 32 : 6 (BNV)
আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ এই কথা বলিলেন, আমি যুবক, আর আপনারা প্রাচীন, তাই সঙ্কুচিত ছিলাম, আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম।
সামসঙ্গীত 32 : 7 (BNV)
আমি কহিলাম, বয়সই কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিউক।
সামসঙ্গীত 32 : 8 (BNV)
কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে, সর্ব্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিগকে বিবেচক করে।
সামসঙ্গীত 32 : 9 (BNV)
মহতেরাই যে জ্ঞানবান, তাহা নয়, প্রাচীনেরাই যে বিচার বুঝেন, তাহাও নয়।
সামসঙ্গীত 32 : 10 (BNV)
অতএব আমি বলি, আমার কথা শুনুন, আমিও আপন মত প্রকাশ করি।
সামসঙ্গীত 32 : 11 (BNV)
দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কাণ দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।
সামসঙ্গীত 32 : 12 (BNV)
আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম, কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেহই ইয়োবের দোষ ব্যক্ত করেন নাই, তাঁহার কথার উত্তর দেন নাই।
সামসঙ্গীত 32 : 13 (BNV)
তবে বলিবেন না, আমরা জ্ঞান পাইয়াছি; উহাঁকে পরাস্ত করা ঈশ্বরেরই সাধ্য, মনুষ্যের অসাধ্য।
সামসঙ্গীত 32 : 14 (BNV)
ফলে, তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নাই, আমিও আপনাদের বক্তৃতায় তাঁহাকে উত্তর দিব না।
সামসঙ্গীত 32 : 15 (BNV)
উহাঁরা ক্ষুব্ধ হইলেন, আর উত্তর করেন না, উহাঁদের বলিবার আর কথা নাই।
সামসঙ্গীত 32 : 16 (BNV)
আর কেন অপেক্ষা করিব? উহাঁরা ত কিছুই বলেন না, উহাঁরা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না।
সামসঙ্গীত 32 : 17 (BNV)
আমিও যথাসাধ্য উত্তর করিব, আমিও আপন মত প্রকাশ করিব।
সামসঙ্গীত 32 : 18 (BNV)
কেননা আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরস্থ আত্মা আমাকে প্রবর্ত্তনা করিতেছে।
সামসঙ্গীত 32 : 19 (BNV)
দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মত, তাহা নূতন কুপার ন্যায় ফাটিয়া যায় যায় হইয়াছে।
সামসঙ্গীত 32 : 20 (BNV)
আমি কথা কহিব, কহিলে উপশম পাইব, আমি ওষ্ঠাধর খুলিয়া উত্তর করিব।
সামসঙ্গীত 32 : 21 (BNV)
আমি কোন লোকের মুখাপেক্ষাও করিব না, কোন মনুষ্যের চাটুবাদ করিব না।
সামসঙ্গীত 32 : 22 (BNV)
কেননা আমি চাটুবাদ করিতে জানি না, করিলে আমার নির্ম্মাতা শীঘ্রই আমাকে সংহার করিবেন।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22