সামসঙ্গীত 21 : 1 (BNV)
পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন,
সামসঙ্গীত 21 : 2 (BNV)
তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে।
সামসঙ্গীত 21 : 3 (BNV)
আমার প্রতি সহিষ্ণুতা কর, আমিই কথা কহি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও।
সামসঙ্গীত 21 : 4 (BNV)
আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য্য হইবে না কেন?
সামসঙ্গীত 21 : 5 (BNV)
তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর, স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দেও।
সামসঙ্গীত 21 : 6 (BNV)
মনে পড়িলেই আমি বিহ্বল হই, আমার মাংস কম্পিত হয়।
সামসঙ্গীত 21 : 7 (BNV)
দুর্জ্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্য্যে বীর্য্যবান্ হয়?
সামসঙ্গীত 21 : 8 (BNV)
তাহাদের বংশ তাহাদের সম্মুখে, তাহাদের সঙ্গে, তাহাদের সন্তান-সন্ততি তাহাদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়,
সামসঙ্গীত 21 : 9 (BNV)
তাহাদের বাটী শান্তিযুক্ত, ভয়রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই।
সামসঙ্গীত 21 : 10 (BNV)
তাহাদের বৃষ সঙ্গম করিলে তাহা ব্যর্থ হয় না; গাভী গাভীন হইলে তাহার গর্ভপাত হয় না।
সামসঙ্গীত 21 : 11 (BNV)
তাহারা আপন আপন শিশুদিগকে মেষপালের ন্যায় বাহিরে চালায়, তাহাদের সন্তানগণ নৃত্য করে।
সামসঙ্গীত 21 : 12 (BNV)
তাহারা তবল ও বীণা বাদ্য করে, বংশীর ধ্বনি শুনিলে আমোদ করে।
সামসঙ্গীত 21 : 13 (BNV)
তাহারা সুখে আপনাদের আয়ু যাপন করে। পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।
সামসঙ্গীত 21 : 14 (BNV)
তথাপি তাহারা ঈশ্বরকে বলে, “ তুমি আমাদের নিকট হইতে দূর হও, কারণ আমরা তোমার পথ জানিতে চাহি না।
সামসঙ্গীত 21 : 15 (BNV)
সর্ব্বশক্তিমান কে যে, আমরা তাঁহার সেবা করিব? তাঁহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ?”
সামসঙ্গীত 21 : 16 (BNV)
দেখ, তাহাদের সুদশা তাহাদের হস্তগত নয়, দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্ত্তী।
সামসঙ্গীত 21 : 17 (BNV)
কতবার দুষ্টদের প্রদীপ নির্ব্বাণ হয়? কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং *ঈশ্বর ক্রোধে এমন ক্লেশ বন্টন করেন,
সামসঙ্গীত 21 : 18 (BNV)
যে, তাহারা বায়ুর সম্মুখস্থ শুষ্ক তৃণের ন্যায়, ও ঝটিকা-বিতাড়িত তুষের ন্যায় হয়?
সামসঙ্গীত 21 : 19 (BNV)
*তোমরা বল, ঈশ্বর তাহার সন্তানগণের নিমিত্ত তাহার অধর্ম্ম সঞ্চয় করেন। তিনি তাহাকেই অধর্ম্মের ফল দিউন, তাহা হইলে সে তাহা জ্ঞাত হইবে,
সামসঙ্গীত 21 : 20 (BNV)
তাহার নিজের চক্ষু তাহার বিনাশ দেখুক, সে সর্ব্বশক্তিমানের ক্রোধ পান করুক।
সামসঙ্গীত 21 : 21 (BNV)
কারণ যখন তাহার মাসপর্য্যায় শেষ হইবে, তখন নিজ ভাবী কুলে তাহার কি সন্তোষ থাকিবে।
সামসঙ্গীত 21 : 22 (BNV)
কেহ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিবে? তিনি ত ঊর্দ্ধবাসীদেরও শাসন করেন।
সামসঙ্গীত 21 : 23 (BNV)
কেহ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সর্ব্ববিধ বিশ্রাম ও শান্তি থাকিতে মরে।
সামসঙ্গীত 21 : 24 (BNV)
তাহার ভাণ্ড সকল দুগ্ধে পরিপূর্ণ, তাহার অস্থির মজ্জা সতেজ থাকে।
সামসঙ্গীত 21 : 25 (BNV)
আর কেহ বা প্রাণে তিক্ত হইয়া মরে, মঙ্গলের আস্বাদ পায় না।
সামসঙ্গীত 21 : 26 (BNV)
ইহারা উভয়ে সমভাবে ধূলায় শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়।
সামসঙ্গীত 21 : 27 (BNV)
দেখ, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সঙ্কল্প সকল জানি।
সামসঙ্গীত 21 : 28 (BNV)
তোমরা কহিতেছ, “সেই ভাগ্যবানের বাটী কোথায়? সেই দুর্জ্জনদের বসতির তাম্বু কোথায়?”
সামসঙ্গীত 21 : 29 (BNV)
তোমরা কি পথিকদিগকে জিজ্ঞাসা কর নাই? উহাদের চিহ্ন সকল কি জান না?
সামসঙ্গীত 21 : 30 (BNV)
বিনাশের দিন পর্য্যন্ত দুর্জ্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্য্যন্ত তাহারা উত্তীর্ণ হয়।
সামসঙ্গীত 21 : 31 (BNV)
তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্ম্মের ফল তাহাকে কে দিবে?
সামসঙ্গীত 21 : 32 (BNV)
আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।
সামসঙ্গীত 21 : 33 (BNV)
তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে, তাহার পূর্ব্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।
সামসঙ্গীত 21 : 34 (BNV)
তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা করিতেছ? তোমাদের উত্তরে ত কেবল অসত্য রহিয়াছে।
❮
❯